সাজ্জাদুল হাসান হলেন বিমানে নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

সাজ্জাদুল হাসান হলেন বিমানে নতুন চেয়ারম্যান

লন্ডনবাংলা ডেস্ক::

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। সব নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক আদেশ জারির মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাজ্জাদুল হাসান বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব) মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে নিয়োগের আদেশ জারি করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ছিলেন। তবে চেয়ারম্যান ছাড়া আগের বিমানের পরিচালনা পর্ষদে আর কোনো পরিবর্তন হয়নি।সাজ্জাদুল হাসান সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31