ইতালিতে করোনার সেবা দিতে দিতে বাংলাদেশি নার্সের মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

ইতালিতে করোনার সেবা দিতে দিতে বাংলাদেশি নার্সের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। ৪৫ বছর বয়সী এই নার্সের নাম নাজমুন নাহার। তার বাড়ি ঢাকা বিভাগের গাজীপুর জেলায়।

স্থানীয় সময় ১৭ জুন (বুধবার) ইতালির একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি।

 

জানা গেছে, তিনিই প্রথম কোনও বাংলাদেশি নারী যিনি ইতালিতে করোনায় মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি ইতালিতে করোনায় প্রাণ হারালেন।

 

২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ইতালিতে ১৮ জন বাংলাদেশি নার্স নিয়োগ হয়। তাদের মধ্যে একজন ছিলেন নাজমুন নাহার।

 

মৃতের স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন। আগামী ২৩ জুন একটি চ্যার্টার্ড বিমানে তার ইতালি ফেরার কথা রয়েছে।

 

নাজমুন নাহারের একমাত্র মেয়ে ইতালির বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতালির ভারেজ রিজনাল হাসপাতালে মৃতের লাশ সংরক্ষিত আছে।

 

এদিকে তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031