ছাতকে ছিনতাইকারীদের হামলায় ২ ব্যবসায়ী আহত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ছাতকে ছিনতাইকারীদের হামলায় ২ ব্যবসায়ী আহত

প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে দু’ ব্যবসায়ীর উপর হামলা করে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। হামলায় আহত উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি-নোয়াগাঁও গ্রামের উস্থার আলীর পুত্র ব্যবসায়ী আব্দুল আহাদ(২৭) ও একই গ্রামের মহিজুর রহমানের পুত্র ব্যবসায়ী ফয়জুল হক(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মানিকগঞ্জ বাজারের বিকাশ ও ফেক্সিলোড ব্যবসায়ী আব্দুল আহাদ এবং ষ্টেশনারী ব্যবসায়ী ফয়জুল হক প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তারা। গ্রাম সংলগ্ন বেরীবাঁধ এলাকায় ৫-৬জনের একটি ছিনতাইকারী দল ব্যবসায়ীদের গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এ সময় সাদে সাথে থাকা নগদ দু’লক্ষ টাকা, কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Spread the love