জেলের জালে উঠল অদ্ভুত বাক্স

প্রকাশিত: 1:23 PM, June 24, 2020

জেলের জালে উঠল অদ্ভুত বাক্স

লন্ডন বাংলা ডেস্কঃঃ

একদল জেলে সাগরে গিয়েছিল মাছ ধরতে। কিন্তু একবার জাল ফেলে মাছের বদলে তারা অদ্ভুত কিছু পেলেন। বড় ব্যারেল আকৃতির একটি বাক্স তাদের জালে আটকে যায়। অপ্রয়োজনীয় জিনিস ভেবে জেলেরা ভেবেছিলেন ফেলে দেবেন। তবু কিছু আছে কিনা ভেতরে, তা দেখার জন্যই বাক্সটা খোলা হলো। আর তার পর দেখা গেল, ভেতরে রয়েছে শত কোটি টাকা মূল্যের জিনিস!

 

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মামল্লাপুরমের সমুদ্রসৈকতে। সাগরে জেলেদের জালে যখন একটি ব্যারেল ওঠে, তখন তার ওপরে লেখা পড়ে তারা ভাবলেন এটি একটি চায়ের টিন। কারণ সেখানে লেখাই ছিল ‘রিফাইন্ড টি’। কিন্তু সেটা খুলতেই দেখা গেল, ভেতরে রয়েছে সাদা পাউডারের প্যাকেট। সঙ্গে সঙ্গে তারা খবর দিলেন পুলিশকে।

 

পুলিশ বিষয়টি দেখে জানাল, এই ব্যারেলে রয়েছে ৭৮ কেজি মাদক। যার দাম প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ মনে করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো মাদক পাচারকারী দল কোনো মতলবে এটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। পরে সেটা মৎস্যজীবীদের হাতে এসে পড়ে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Spread the love