এবার হিরো আলম ও ভূবন বাদ্যকরের কণ্ঠে ‘হাউ ফানি’

প্রকাশিত: 3:46 PM, April 9, 2022

এবার হিরো আলম ও ভূবন বাদ্যকরের কণ্ঠে ‘হাউ ফানি’

বিনোদন ডেস্কঃঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আশরাফুল আলম ওরফে হিরো আলম ও কলকাতার ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর পচিরিত হয়েছেন। এবার তারা এক হলেন, গাইলেন গানও। গানের শিরোনাম ‘হাউ ফানি’।

 

গানটি রেকর্ডিংয়ের উদ্দেশ্যে গতকাল শুক্রবার কলকাতা গেছেন হিরো আলম। সেখানকার একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়। হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের ফিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।

 

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।

 

হিরো আলম জানান, গানটি লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ আর গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30