সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া ও বাংলাদেশি নাগরিকদের জন্য বুধবার (২২ জুলাই) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকালে যাত্রী নিয়ে বিমানের বিজি ৪১৮২ বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে যাত্রী নিয়ে পুনরায় ফ্লাইটি ঢাকায় ফিরবে।
বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে তারাই শুধু ভ্রমণ করতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।উল্লেখ্য, করোনার মহামারীর কারণে গত ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।