সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মালয়েশিয়ায় করোনাকালীন গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ চলাকালীন দেশটির ইমিগ্রেশন বিভাগ ১৮ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় ৫ হাজার ৯৯১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে। যার মধ্যে প্রায় রয়েছেন।
মালয়েশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আটককৃত সকলকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪ হাজার ১০১ জন, থাইল্যান্ডের ৬৩৭, পাকিস্তানের ৩৮০, চীনের ৭৩, ভারতের ২৬, শ্রীলঙ্কার ১১ জন এবং বিভিন্ন দেশের আরও ৪৪ জন আটক রয়েছে বলে সূত্র জানায়।