সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমেদ (২৮) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা।
হোসাইনের শ্বশুর গণমাধ্যমকর্মী জয়নাল আবেদিন মত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হোসাইনের তিন বছর বয়সী এক ছেলে আছে। তাঁর লাশ দেশে আনার চেষ্টা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসাইন কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট একটি পিকআপভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে তিনি সড়কে পড়ে যান। এতে মাথায় মারাত্মক চোট পান। স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান। মৃত্যুর সংবাদ জানার পর তাঁর বাড়িতে চলছে শোকের মাতম।