নেপালে পাঠ্যবইয়ে নতুন মানচিত্র

প্রকাশিত: 12:26 PM, September 19, 2020

নেপালে পাঠ্যবইয়ে নতুন মানচিত্র

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সীমান্তের বিতর্কিত তিন ভূখণ্ড মানচিত্রে যুক্ত করে গত জুনে সংবিধান সংশোধন করেছিল নেপাল। এবার সেই নতুন মানচিত্র সম্বলিত পাঠ্যবই প্রকাশ করল দেশটির শিক্ষা দফতর। শুধু তাই নয়, নেপালের নতুন মুদ্রাতেও খোদাই করা থাকবে নয়া ম্যাপ। নেপালের সরকারি একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

 

নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে নতুন মানচিত্র সংযোজন হয়েছে। এছাড়া মানচিত্র সম্বলিত পাঠ্যবইয়ে শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন। আর সেখানে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

 

নতুন বইয়ে নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৬৪১.২৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধু কালাপানি এলাকা ধরা হয়েছে ৪৬০ বর্গ কিলোমিটার। এছাড়া নতুন মানচিত্র সংযোজিত করে নতুন ১ টাকা ও ২ টাকার কয়েনও তৈরি করা হচ্ছে। দশেরার দিন আনুষ্ঠানিকভাবে সেই কয়েন নেপালের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে ওলি সরকারের।

 

গত জুনে সীমান্তের বিতর্কিত লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড দাবি করে সংসদের উচ্চকক্ষে নতুন মানচিত্র বিল পাস হয়। এর মধ্যেই আরও দুটি বিতর্কিত ভূখণ্ড নৈনিতাল ও দেরাদুনকেও নেপালের ভূখণ্ড বলে দাবি করছে ওলি সরকার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30