ফ্রান্সে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

ফ্রান্সে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃঃ

পশ্চিম ফ্রান্সে একটি পর্যটনবিমানের সঙ্গে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খরর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় লচেসে এইদুর্ঘটনা ঘটে।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দুটি বিমানে পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনই মারা গেছেন। ছোট মাইক্রোলাইট বিমানটিতে মাত্র দুজন যাত্রী ছিল। আর ডিএ ৪০ নামের পর্যটন বিমানটি তিনজন যাত্রী বহন করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে লচেসের মাঝআকাশে সংঘর্ষের পর একটি বাড়ির আঙিনায় দেয়ালের ওপর ভেঙে পড়ে মাইক্রোলাইট বিমাটি। তবে এ সময় মাটিতে থাকা কেউ আহত হয়নি।

 

অপরদিকে পর্যটন বিমানটি একটি জনশূন্য এলাকায় ভেঙে পড়ে। বিবিসি জানিয়েছে, পর্যটন বিমানটি একটি বাড়ির বৈদ্যুতিক মিটারের ওপর ভেঙে পড়লে সেখানে আগুন ধরে যায়। বিমান দুটি কীভাবে মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ হলো তা এখনও জানা যায়নি। তবে লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031