পরিক্ষা কেদ্রে মুঠোফোন : ৩ শিক্ষকের অব্যাহতি

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

পরিক্ষা কেদ্রে মুঠোফোন : ৩ শিক্ষকের অব্যাহতি

স্টাফ রির্পোটারঃঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পরিক্ষা চলাকালে কক্ষে মুঠোফোন নিয়ে যাওয়ায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরিক্ষা চলাকালে  উপজেলার বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, পরীক্ষা চলাকালে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের দায়িত্বে থাকা তিনজন শিক্ষক অ্যান্ড্রোয়েড মুঠোফোন সাথে নিয়ে পরিক্ষার দায়িত্ব পালন করছিলেন। অ্যান্ড্রোয়েড মুঠোফোনগুলো তখন সচল ছিলো । বিষয়টি নজরে আসে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের। পরে তিনি ওই তিন শিক্ষককে এসএসসি পরীক্ষার অন্য বিষয়গুলোর সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হচ্ছেন- কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কান্তি দাস, সামছুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলাম ও সোনাতুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দন বিশ্বাস।

 

 অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন,  চলতি এসএসসি পরীক্ষায় তাঁরা আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

 

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরীক্ষার কেন্দ্রে ও হলে মুঠোফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ ।কিন্তু পরীক্ষার পৃথক কক্ষে তিনজন শিক্ষকের কাছেই অ্যান্ড্রোয়েড মুঠোফান পাওয়া যায় এবং ফোনগুলো সচল অবস্থায় ছিল। পরে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930