সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ সর্বোচ্চ হওয়ায় আবারো লকডাউন দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম।
হেয়ার সেলুনের মতো দোকান ও ব্যবসা সোমবার থেকে ডিসেম্ববরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ১৫ই নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের সময় বাড়ানো হয়েছে। এ সময় বেলজিয়ামে বার ও রেস্তোরাঁ বন্ধসহ রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।
ফ্রান্সে এক মাসের জন্য লকডাউন শুরু হয়েছে। জার্মানি ও পোল্যান্ডে জনগণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। করোনা বিধিনিষেধের প্রতিবাদে স্পেনের বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।