সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের এক বাংলাদেশি করোনাভাইরাসের আক্রান্ত হন বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুরের বেডোক পলিক্লিনিকের চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি বাংলাদেশ হাইকমিশন।

 

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসা চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। আক্রান্ত বাংলাদেশির সঙ্গে তার রুমে থাকতেন আরও আটজন। ওই আটজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর যে ডরমেটরিতে তিনি থাকতেন, সেখানকার বাসিন্দাদের কর্মস্থলে না গিয়ে আপাতত রুমে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।

 

করোনাভাইরাস সংক্রমিত বাংলাদেশির চিকিৎসার সব দায়-দায়িত্ব সিঙ্গাপুর সরকার বহন করছে, বলে মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে  জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930