আনুষ্ঠানিকভাবে ভারতে শুরু হয়েছে করোনার গণটিকাদান কর্মসূচি

প্রকাশিত: 12:55 PM, January 16, 2021

আনুষ্ঠানিকভাবে ভারতে শুরু হয়েছে করোনার গণটিকাদান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্কঃঃ
ভারতে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কার্যক্রমের উদ্বোধন করেন। আজ শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্বের অন্যতম বড় গণটিকাদান কর্মসূচি। মূলত নিজেদের দেশে বিপুল উৎপাদনের কারণেই এত বড় কর্মসূচির আয়োজন করতে পারছে ভারত। কেননা দেশটিতে অক্সফোর্ড এবং ভারত বায়োটেক আলাদাভাবে টিকা উৎপাদিত হচ্ছে।

 

জানা গেছে, প্রথমদিনে টিকা পাবেন ৩ লাখ ভারতীয় স্বাস্থ্যকর্মী। এরপর যথাক্রমে পঞ্চাশোর্ধ্ব ও পঞ্চাশের নিচে থাকা অসুস্থ ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। এর আগে এই টিকা প্রয়োগ সঠিকভাবে সম্পন্ন করতে দেশটির ৭০০টি জেলায় প্রায় দেড় লাখ কর্মীকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।

 

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয় এবং মৃত্যু বিবেচনায় তৃতীয়। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৫ লাখ ৪৩ হাজার ৬৫৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ১৩০ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি এক লাখ ৭৮ হাজার ৮৮৩ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30