যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

১৮ জানুয়ারি থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।

 

নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরেও কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে শুক্রবার এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালা ও নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। তবুও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। এখন আরও কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

 

বরিস জনসন বলেন, একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে, অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন নতুন ধরন যুক্তরাজ্যে প্রবেশের ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930