কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণ

প্রকাশিত: 8:53 PM, January 31, 2021

কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণ

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঘরে একা পেয়ে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন জমির উদ্দিন (৩০) নামের এক যুবক। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বাগৃহাল গ্রামের শরীয়ত উল্লাহ’র ছেলে জমির উদ্দিন শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় একই এলাকার বাসিন্দা ওই কিশোরীর বাড়িতে যান। ওইদিন কিশোরীর মা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ভাই ক্ষেতের কাজে মাঠে ছিল। নির্জন বাড়ির একটি কক্ষে ঘুমিয়েছিল ওই কিশোরী।

 

জমির উদ্দিন এ সুযোগে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। বিষয়টি কিশোরী তার পরিবারের লোকজনকে জানালে তারা কুলাউড়া থানার পুলিশকে অবহিত করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

ধর্ষণের শিকার কিশোরীর মা জমির উদ্দিনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা (নম্বর-২০, তারিখ-৩১/০১/২০২১) দায়ের করেছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান, ধর্ষণের প্রাথমিক আলামত হিসেবে কিশোরীর সালোয়ার জব্দ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031