আফ্রিকায় করোনাভাইরাস ছড়ালে কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

আফ্রিকায় করোনাভাইরাস ছড়ালে কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে মিশরে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিতের মাত্র কয়েক ঘণ্টা আগে বিল গেটস সতর্ক করে বলেছিলেন, আফ্রিকায় নতুন এ করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ১ কোটি মানুষের মৃত্যু হতে পারে। খবর টেলিগ্রাফের। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা সিয়াটলে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বার্ষিক বৈঠকে এ সতর্ক বানী করেন। আফ্রিকা অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ছড়িয়ে পড়লে তার পরিণতি হবে ভয়াবহ কারণ এ ভাইরাস নিয়ন্ত্রণ কিংবা পর্যবেক্ষণের মতো সামর্থ্য নেই ওই অঞ্চলের অনেক দেশের।প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে আজ সোমবার পর্যন্ত মারা গেছে ১৭৭০ জন এবং আক্রান্ত হয়েছে মোট ৭০ হাজার ৫৪৮ ব্যক্তি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031