ইতালিতে গ্রাউন্ডেড বাংলাদেশ বিমানের ফ্লাইট, আটকা ২৬০ যাত্রী

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

ইতালিতে গ্রাউন্ডেড বাংলাদেশ বিমানের ফ্লাইট, আটকা ২৬০ যাত্রী

 আন্তর্জাতিক ডেস্ক ::

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে।
ফ্লাইটে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনো বিমানের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় আসার পথে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইতালিতে অবতরণ করে উড়োজাহাজটি।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। সেটি মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই ছিল। কখন আবার ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করছেন। তাঁদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।

শরিফুল ইসলাম বলেন, ‘অনেক যাত্রী এখানে আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

যাত্রীরা জানান, ঢাকায় আসার পথে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে।
ফ্লাইটে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনো বিমানের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় আসার পথে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইতালিতে অবতরণ করে উড়োজাহাজটি।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। সেটি মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই ছিল। কখন আবার ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করছেন। তাঁদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।
শরিফুল ইসলাম বলেন, ‘অনেক যাত্রী এখানে আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

যাত্রীরা জানান, ঢাকায় আসার পথে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930