সিলেট |
প্রকাশিত: 8:16 PM, April 23, 2021
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট ইয়াং ষ্টারের সহযোগি সংগঠন ছাতক ইয়াং স্টারের উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্টে সিলেট সুনামগঞ্জ সড়কে পথযাত্রী, শ্রমিক, ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
(২৩ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা মানবতার সেবায় নিয়োজিত সিলেট ইয়াং স্টার ছাতক উপজেলা শাখার সভাপতি মাষ্টার পংকজ দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় মাস্ক বিতরণ কর্মসূচি সচেতনতামূলক অনুষ্বটানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সফর আলী, সহ সভাপতি ওয়ারিছ উদ্দীন, ইউপি সদস্য জহির আলী , সহ সভাপতি আরজু মিয়া,সহ সভাপতি মাষ্টার রেজ্জাদ আহমদ,অর্থ সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তারেক,প্রচার সম্পাদক ছালিক আহমদ লিটন প্রমুখ।