বুধবার সিলেটের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: 2:35 PM, April 27, 2021

বুধবার সিলেটের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জরুরি মেরামত কাজের জন্য সিলেট জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি এলাকায় বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি মঙ্গলবার মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে।

 

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ  বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথের বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।তবে এর আগেই মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031