ইতালিতে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

ইতালিতে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে ইতালিতে। গতকাল সোমবার থেকে দেশটির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। এ জোনের এলাকাগুলোয় তুলে নেওয়া হয়েছে সব ধরণের বিধিনিষেধ। এসব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্তোরাঁ, বার, পানশালা, ক্যাফে, চুলকাটার দোকান, সিনেমা থিয়েটারসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে।

 

তবে, রেস্টুরেন্টে ভেতরের বদলে খাবার পরিবেশন করতে হবে বাইরের চেয়ার টেবিলে। থিয়েটার ও সিনেমায় চেয়ারে বসা যাবে। এসব প্রতিষ্ঠান রাত ৯টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০ টার পর শুরু হবে কারফিউ।

 

হলুদ জোনে ফিরে আসা অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ এখন বাইরে বের হতে পারবে। এই সব অঞ্চলে চলাচলে প্রশাসনের কাছে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে না কাউকে। নিরাপদে ভ্রমণও করতে পারবেন পর্যটকরা।

 

ইতালিতে এখনও দৈনিক গড়ে আক্রান্ত হচ্ছে প্রায় ১৫ হাজার আর গড়ে মৃত্যু তিন শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, অসতর্ক হলে ফের ভাইরাসের প্রাদুর্ভাব দেখে দিতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 

লকডাউন শিথিল করা হলেও, ইতালিতে গণ পরিবহনসহ বাইরে মাস্ক ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই ইতালি করোনামুক্ত হবে এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, আগামী ১ জুন থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে ইতালিতে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930