সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।এর আগে মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এদিন ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকারর্র্।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। খবর আরব নিউজের।
এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।এদিন ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।