ইতালিতে ২৫ লাখ মুসলিম ঈদুল ফিতর উদযাপন করছে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

ইতালিতে ২৫ লাখ মুসলিম ঈদুল ফিতর উদযাপন করছে

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ মে) ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে পবিত্র ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

 

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ইতালিতে প্রায় ২৫ লাখ মুসলিম তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে।সন্তুষ্টি লাভের আশায় ইতালির রাজধানী রোম, মিলান, ভেনিস, নাপোলিসহ বিভিন্ন শহরে ধর্মপ্রাণ লাখো মুসলিম ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।

 

ইতালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৩মে) সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানী রোমে ভিক্টোরিয়া ঈদগাহ ময়দানে। এখানে ৪০ মিনিট পরপর সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

এদিকে ঈদের দিন ভারী বৃষ্টির সম্ভবনার কারণে তরপিনাত্তারা এলাকায় মজসিদে সকাল সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইতালির বাণিজ্যিক শহর মিলানের বিভিন্ন মসজিদে ২৭টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

ইতালিতে ঈদের জামাতে দূরত্ব বজায় রেখে,  মাস্ক,  গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930