তীব্র গরমে কানাডায় ৭০ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

তীব্র গরমে কানাডায় ৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কানাডায় চলছে ভয়াবহ দাবদাহ। তীব্র গরমের কারণে গত সোমবার থেকে দেশটির দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় ৬৯ জন মারা গেছেন। পুলিশ বলছে, তারা হঠাৎ করে মারা গেছেন।

 

গরমে মারা যাওয়াদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ নাগরিক।কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, সোম ও মঙ্গলবার, এই দুদিনে তারা প্রায় ৭০ জনের মৃত্যুর কথা জানতে পেরেছে। তাদের অনেকেই বয়স্ক নাগরিক। মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করছে তারা।

 

এদিকে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটা নিয়ে টানা তৃতীয় দিন দেশটিতে তাপমাত্রা নতুন রেকর্ড করলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031