ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪৩ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত: 1:04 PM, July 4, 2021

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪৩ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলের ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে।ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। খবর রয়টার্সের।

 

লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, ৮৪ অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী।

 

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশিরভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30