ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো ইতালি

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬

ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য সিসিলির ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।

 

মঙ্গলবার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে সিসিলির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

 

ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিরে ডেলা সেরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণের পরিকল্পনা করেছিল। সেখান থেকে তাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল। তবে ঠিক কবে এই পরিকল্পনা ছিল, তা উল্লেখ করা হয়নি।

 

সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি না চাওয়ায় এবং ইতালির সামরিক নেতৃত্বকে বিষয়টি অবহিত না করায় এই অনুমতি দেওয়া হয়নি। ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

 

রয়টার্স জানিয়েছে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

ইতালির ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো সংঘাতে জড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির অতি বামপন্থি বিরোধী দলগুলো সরকারকে আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের অনুমতি নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031