ওসমানীনগরে তালাবদ্ধ বাসায় অগ্নিকান্ড

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

ওসমানীনগরে তালাবদ্ধ বাসায় অগ্নিকান্ড

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে একটি বাসায় অগ্নিকান্ডে প্রায় দুলক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার দুলিয়ারবন্দস্থ ‘মৌলভী ভবন‘ নামক একটি বাসায় এ দুর্ঘটনাটি হয়।

 

জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান নজমুল হোসেন দানা মিয়ার মালিকানাধীন উক্ত বাসার তৃতীয় তলায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে বাসায় রক্ষিত ফ্রিজ-টিভিসহ প্রায় দুলক্ষ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাবদ্ধ ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930