ইতালিতে করোনা

প্রকাশিত: 5:29 PM, March 3, 2020

ইতালিতে করোনা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫২ জন। আর ওই ভাইরাসে সবমিলিয়ে সংক্রামিত হয়েছে ১৮৩৫ জন।

 

এদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি মিলান শহরে বসবাস করেন বলে জানা গেছে। মিলানে প্রথম কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন। ইতালিতে প্রায় দুই রঅখ বাংলাদেশি বসবাস করেন।

 

মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেন। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। ইতালিতে হঠাৎ করেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে গেছে। রোববার পর্যন্ত সেখানে এই ভাইরাসে মারা গিয়েছিল ১৮ জন। কিন্তু মাত্র একদিন পরই তা বেড়ে ৫২তে গিয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যাও।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30