ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো এই হামলাকে বিদ্বেষপূর্ণ ও নৃশংস হিসেবে অভিহিত করেছে সৌদি জোট। তারা এমন হামলা দৃঢ়ভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শিল্প এলাকায় বিভিন্ন দেশের বেসামরিক নাগরিকদের নিশানা করে হুতি বিদ্রোহীদের হামলা চালানোর তৃতীয় ঘটনা এটি।
আজ সোমবার সকালের দিকে সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ঠেকিয়ে দিয়েছে।যে স্থান থেকে সেটি ছোড়া হয়েছে, তা–ও ধ্বংস করে দেওয়া হয়েছে।গতকাল সৌদি জোট জানায়, ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন তারা ধ্বংস করেছে।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে অনেক দিন ধরে গৃহযুদ্ধ চলছে।২০১৪ সালের শেষ দিকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদিকে হটিয়ে রাজধানী সানার দখল নেয়। তার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট ২০১৫ সালের মার্চে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে তারা এখন পর্যন্ত হুতিদের পরাজিত করতে পারেনি। উল্টো হুতিরা সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছেন।