লন্ডনের বৃষ্টিতে এক ছাতায় হ্যারি-মেগান

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

লন্ডনের বৃষ্টিতে এক ছাতায় হ্যারি-মেগান

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

এক ছাতার নিচে ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্বামী মেগান মার্কেল। লন্ডনের রাস্তায় বৃষ্টিতে একে অপরের হাত ধরে তারা হাটছিলেন। রোমান্টিক মুহূর্তের এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। রাজপরিবার ছাড়ার ঘোষণার পর এই প্রথম তাদেরকে লন্ডনে আবার একসঙ্গে দেখা গেল।

 

ছবিটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। টুইটারে ভক্তরা লাইক করার পাশাপাশি রিটুইটও করেছেন। রোমান্টিক এ ছবির প্রশংসায় ভরে গেছে টুইটার। খবর বিবিসি ও ডেইলি মেইলের

 

ডিউক এন্ড ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগান গত জানুয়ারিতে রাজপরিবার এবং রাজদায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

 

সেই ঘোষণার অংশ হিসেবে ৩১ মার্চ নাগাদ রাজদায়িত্ব ছেড়ে দিচ্ছেন হ্যারি ও মেগান। এর আগে শেষবারের মতো লন্ডনে ‘এনডেভর ফান্ড এওয়ার্ডস’ অনুষ্ঠানে যাওয়ার আগেই বৃহস্পতিবার লন্ডনের রাস্তায় লোকজনের মধ্যে বৃষ্টিতে ছাতার নিচে তাদের একসঙ্গে হাঁটার এক রোমান্টিক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে।

 

দুইজনের পোশাকেই ছিল নীলের ছোঁয়া। ঠোঁটে মিষ্টি হাসি আর একে অপরের চোখে চোখ রেখেছিলেন তারা। যদিও ছাতার নিচে হ্যারি-মেগানের এমন ছবি এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় একটি রাজকীয় সফরকালে হ্যারি এক বক্তব্য রাখার সময় মেগানকে ছাতা ধরে থাকতে দেখা গেছে। তাদের আগের ঐ ছবিটির সঙ্গে এবারের ছবির তুলনাও শুরু করছেন ভক্তরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930