সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ::
মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে তুরস্কের নাম ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
আজ সোমবার বার্তাসংস্থা আনাদোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন হাকান ফিদান।
তিনি বলেন, ‘ইসরায়েল হয়তো চাইছে ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক রয়েছে। যদিও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তি করতে পারেনি।