ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে পেজেশকিয়ান

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‘ব্যর্থ হতে বাধ্য’। ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘তেহরান ‘‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’’, বরং সবসময়ই ‘গঠনমূলক আলোচনা’র পক্ষে।’

 

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031