ফ্রান্স এর মসজিদে বন্দুকধারীর হামলা

প্রকাশিত: 1:45 PM, March 9, 2020

ফ্রান্স এর মসজিদে বন্দুকধারীর হামলা

 আন্তর্জাতিক  ডেস্কঃঃ

ফ্রান্সে প্যারিসের এক মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। হামলায় একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৮ টা নাগাদ ‘রু ডে তাঙ্গারের’ এক মসজিদে হামলা চালায়। এরপর হেলমেট পড়ে স্কুটারে করে পালিয়ে যায়।

 

জানা যায়, ওই বন্দুকধারী এক ব্যক্তির দুই পায়ে গুলি চালায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ইউকে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, হামলার সময় ওই মসজিদে ১৫ জন অবস্থান করছিলেন।

 

সূত্র জানিয়েছে, বন্দুকধারী কয়েক বেশ কয়েকবার গুলি ছুঁড়েছেন। তবে ঠিক কি পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থলে বহু পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে খবরে বলা হয়েছে।

পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30