ভবন ধসে নিহত ৫৩

প্রকাশিত: 4:01 PM, May 6, 2022

ভবন ধসে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্কঃঃ

চীনে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল দেশটির চাঙসা শহরে ভবন ধসের এ ঘটনা ঘটে।

 

খবরে বলা হয়, হুনান প্রদেশের দুর্ঘটনাকবলিত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তার ৯ জনের মধ্যে দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30