সংঘর্ষে এমপি নিহত

প্রকাশিত: 7:46 PM, May 9, 2022

সংঘর্ষে এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃঃ
শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। পরে বিক্ষোভের এলাকা থেকে ক্ষমতাসীন দলের এক এমপির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দেশটির রাজধানী কলম্বোর নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, সরকারপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ঘের সময় এমপি অমরাকীর্থী আথুকোরালার গাড়ি অবরোধের মুখে পড়ে। এ সময় তিনি গুলি ছোঁড়েন। এতে দুজন আহত হন। একপর্যায়ে পাশের একটি ভবনে এমপি আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সহিংসতার পর কারফিউ জারি করা হয়েছে। ক্ষমতাসীন দলের সমর্থকেরা বিক্ষোভকারীদের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে হামলা চালানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও পানি কামান ব্যবহার করে।

 

এর মধ্যেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। চলমান অর্থনৈতিক  ও গণবিক্ষোভের মুখে আজ তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।

 

প্রসঙ্গত, এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30