সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
শীতকালীন আবহাওয়ার কারণে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আজ মঙ্গলবারও দেশটিতে অনেক ফ্লাইট বাতিল হতে পারে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ডালাস লাভ ফিল্ড, ডালাস-ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল, অস্টিন বার্জস্ট্রম ইন্টারন্যাশনাল এবং হিউস্টোন বুশ ইন্টারন্যাশনালের ফ্লাইট বাতিল হয়েছে।
এ ছাড়া লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল এবং কলোরাডোর ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে।