সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ৬৪৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটিতে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সৌদিআরবের স্থানীয় পত্রিকা সৌদি গেজেট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

 

প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দেশটিতে অবৈধভাবে বসবাসের কারণে ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার অপরাধে ৪ হাজার ৮৯৯ জন ও দেশটির শ্রম আইন লঙ্ঘণের অপরাধে ২ হাজার ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সব মিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪৫ শতাংশ ইয়ামেনের, ৫২ শতাংশ ইথোপিয়া ও ৩ শতাংশ অন্যদেশের নাগরিক।

 

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অন্যদের সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

সৌদি আরবে যেন অবৈধভাবে কোনো প্রবাসী বসবাস না করতে পারে সেই লক্ষ্যে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পরপরই অভিযান চালাচ্ছে তারা। এসব অভিযানে অনেক মানুষ আটক হচ্ছেন ও পরে আকটদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930