সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
রাজেশ ভৌমিক/শ্রীমঙ্গলঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫ টি পরিবারের মধ্যে ইফতার তৈরীর সামগ্রী বিতরন করেছে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল।
শনিবার সকালে শহরের কলেজ সড়কের পল হেরিস স্কুল প্রাঙ্গনে নিন্মআয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন তারা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, ছোলা, চিনি, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি।
ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন ইনারহুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর, সহ সভাপতি প্রীতি রায়, আরতী বালা পাল, সাধারণ সম্পাদক আঁখি আচার্য, কোষাধ্যক্ষ সোমা দাশ, সদস্য রহিমা বেগম, দিল আফরোজ রুহেন, বৃষ্টি খান, সুকন্যা দে, সানজিদা আক্তার, রোকসানা খানম প্রমুখ।
ইনারহুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা নিন্ম আয়ের ৩৫ টি পরিবারের মানুষের ইফতার করার জন্য এক মাসের সামগ্রী দিয়েছি। সবার মতো তারাও যেন ভালো ভাবে ইফতারের সময় পরিবারের সকলে মিলে ভালো খাবার খেতে পারে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||