তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের ৮০ দিনের কোর্স সম্পন্ন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের ৮০ দিনের কোর্স সম্পন্ন

 প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ

মঙ্গলবার (১১ এপ্রিল ) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ক্যাটারীং ট্রেড এর প্রশিক্ষনার্থীদের ৮০ দিনের কোর্স সম্পন্নের ব্যাবহারিক জমা উপলক্ষে খাদ্য প্রদর্শনী করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।

 

 

জাতীয় মহিলা সংস্থার শ্রীমঙ্গল শাখার প্রশিক্ষণ কর্মকর্তা খন্দকার খালেদ মোশাররফ, প্রশিক্ষক জান্নাত হোসেন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইকা’র উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিথ বরন রায়, অগ্রনী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক দেবাশীষ দাশ, মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। খন্দকার খালেদ মোশাররফ বলেন, নারীদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে।

 

প্রশিক্ষণ, লেখাপড়া এসব দেশের শান্তির জন্য।প্রশিক্ষনার্থীদের একজন দক্ষ উদ্যোক্তা হতে হবে সংসার সুখের হয় রমণীর গুণে। সে গুণটাও ধরে রাখতে হবে নারীদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেছেন তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের বিকাশ সাধনের জন্য। বিশ্বের বিভিন্নস্থানেও বাংলাদেশের নারীরা নেতৃত্ব দিচ্ছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930