সম্পর্ক জোড়া লাগছে কাতার-বাহরাইনের

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

সম্পর্ক জোড়া লাগছে কাতার-বাহরাইনের

আন্তর্জাতিক ডেস্কঃঃ

অবশেষে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে কাতার ও বাহরাইনের মধ্যে। কয়েক বছর ধরে চলা বিরোধ মেটাতে রাজি হয়েছে দেশ দুইটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগাচ্ছে।

 

দেশ দুইটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা গতকাল সৌদির রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদর দপ্তরে সাক্ষাৎ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় দেশই জিসিসি-এর সনদ অনুযায়ী উপসাগরীয় ঐক্য-সংহতি জোরদারে বৈঠক করেছে।

 

২০১৭ সালের একটি বিবাদের সুরাহা নিয়ে আলোচনা করতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা বৈঠক করেছেন।

 

ওই বছর বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর মিলে কাতারের ওপর কূটনৈতিক অবরোধ আরোপ করেছিল। এসব দেশের দাবি করেছিল, ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ কাতারের এবং তারা কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দোহা।

 

এরপর চলতি বছরের গত জানুয়ারিতে বাহরাইনের যুবরাজ ও কাতারি আমিরের মধ্যে দেশ দুইটির মতপার্থক্য নিয়ে ফোনে আলাপ করেন। এই পদক্ষেপই দেশ দুইটির মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার পূর্বাভাস দেয়।

Spread the love