জগন্নাথপুরে করোনা আতঙ্কে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জরিমানা

প্রকাশিত: 8:02 PM, March 19, 2020

জগন্নাথপুরে করোনা আতঙ্কে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জরিমানা

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে চাল, পেঁয়াজ, মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। ক্রেতাদের এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির সত্যতা পেয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031