হজে এসে আরও ৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

হজে এসে আরও ৬ বাংলাদেশির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বাড়ি ফেরা হলো না ৬ বাংলাদেশির। গতকাল শনিবার ও আজ রোববার দেশটির মক্কায় ও মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

 

মারা যাওয়া হাজিরা হলেন, ঢাকা জেলার মতিউর রহমান (৫৯), কিশোরগঞ্জের মো. রায়াস উদ্দিন (৮৬), পঞ্চগড়ের মো. মোশাররফ হোসেন (৬৫), পাবনার মো. শহিদুল ইসলাম (৭০), সিরাজগঞ্জের মো. আবদুস সামাদ আকন্দ (৭৮) এবং নোয়াখালির মো. মোখলেছুর রহমান (৬৮)।

চলতি বছরের হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মক্কায় ৮৯ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন মারা গেছেন। এদেরমধ্যে ৯১ জন পুরুষ ও ২৫ জন নারী হাজিসহ সর্বমোট ১১৪ জনের মৃত্যু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031