ঘর ছাড়লেন রাজ, হাসপাতালে পরীমণি

প্রকাশিত: 1:50 PM, August 19, 2023

ঘর ছাড়লেন রাজ, হাসপাতালে পরীমণি

বিনোদন ডেস্কঃঃ

৪৮ ঘণ্টাও কাটেনি। এক দিন আগে স্বামী শরিফুলের রাজের সঙ্গে পরীমণির আদুরে ছবি ছড়িয়ে পড়েছিল ফেসবুকে। তাঁরা একসঙ্গে ছেলে রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করেছিলেন। এই ছবি পোস্ট হওয়ার কিছু ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে ছবি পোস্ট করলেন নায়িকা।  ছবিতে দেখা যাচ্ছে- শুধুই রাজ্য আর তার হাত।

 

 

হাতে ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। ধুম জ্বর তাই নাকি তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একে অপরের হাত ধরে আছেন তাঁরা। যে ছবি দেখে অনেকেই বেশ উদ্বিগ্ন।  অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, দু’জনে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। প্রশ্ন হল রাজ কোথায়? শোনা গেছে, মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি রাজ এবং পরী। পরীমণির ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজ আবার নিজের বাড়িতে ফিরে গেছেন।

 

 

শুধু তা-ই নয়, তারা ওই সব অন্তরঙ্গ ছবি তুলেছিলেন শুধুমাত্র কোনও একটি উপলক্ষকে কেন্দ্র করে। সেই সময় নাকি একসঙ্গে হয়েছিলেন তারা।  সূত্র বলছে, তাদের কাছাকাছি আসার কোনও সম্ভাবনা নেই। রাজ জানিয়েছিলেন, তার কাছে বৌ আগে, ছেলে পরে। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তার পরই রাজ এবং পরীর কিছু ছবি দেখা যায় ফেসুবকে।  আবারও পরীর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন রাজ।

 

 

এসবের পর ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। দুইয়ের মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা অবশ্য বোঝা যাচ্ছে না। শেষ অনেকগুলো মাসই আলাদা থাকছেন তাঁরা। পরীমণি বলেছিলেন, রাজের প্রয়োজন হলে তখনই আমার সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথা বলে না। ছেলেকে নিয়ে আমি আমার মতো রয়েছি।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031