অবৈধ অনুপ্রবেশ:হাঙ্গেরিতে ৪৩ বাংলাদেশি আটক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

অবৈধ অনুপ্রবেশ:হাঙ্গেরিতে ৪৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃঃ

রোমানিয়া থেকে হাঙ্গেরিতে অনুপ্রবেশের সময় ৪৩ জন বাংলাদেশিসহ ৬০ অভিবাসী আটক করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোমানিয়া সীমান্ত পুলিশ। ইন্ফোমাইগ্রান্টে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে দেশটির সীমান্ত পুলিশ জানিয়েছে, গত সোমবার ভোরে ভারসান্ড বর্ডার পয়েন্ট কর্মরত সীমান্তরক্ষীরা ২২ জন বিদেশি নাগরিককে শনাক্ত করেন। তারা অনিয়মিত পথে হাঙ্গেরি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। ২২ অভিবাসীর মধ্যে ৮ জনের একটি দলকে এক রোমানিয়ান নাগরিকের গাড়ি থেকে উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে, ৮ অভিবাসীর সকলের বয়স ২১ থেকে ৩৬ বছর। তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কাজের অনুমতি নিয়ে বৈধ পথে রোমানিয়ায় এসেছিলেন।

 

একই দিন টার্নু বর্ডার পুলিশ সেক্টরের কর্মকর্তারা সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি অভিযান চালায়। এ সময় কয়েকজনকে লোককে হাঙ্গেরির দিকে হেঁটে যেতে দেখলে বাধা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ নিশ্চিত হয়েছে, সংশ্লিষ্ট ১৪ জন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। তারা পাকিস্তান এবং নেপালের নাগরিক। সীমান্ত এলাকায় হাঁটার বিষয়ে কোনো গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মঙ্গলবার দুটি আলাদা অভিযানে আরাদ অঞ্চলের নাদলাক-২ এবং বোরস-২ সীমান্ত থেকে ৩৮ জন অভিবাসীকে আটক করে স্থানীয় সীমান্তরক্ষীরা। মঙ্গলবার ভোররাত তিনটায় নাদলাক-২ বর্ডার পয়েন্টে একজন তুর্কি নাগরিক একটি গাড়ি নিয়ে সীমান্ত আসেন। তিনি তুরস্ক-নরওয়ে রুটে গ্যালভানাইজড স্টিলের পণ্য পরিবহনের কথা জানান।

 

কিন্তু গাড়িটি চেক করার পর কার্গোর ভেতর থেকে ১৪ জন ব্যক্তিকে বের করে আনে পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। নথি চেক করার পর গাড়ির ভেতরে থাকা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ৪১ বছরের মধ্যে।

 

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বোরস-২ বর্ডার ক্রসিং পয়েন্টে। সেখানে আসা একটি গাড়িকে সন্দেহ হলে যাচাই করার সিদ্ধান্ত নেয় সীমান্ত কর্তৃপক্ষ। একজন লিথুয়ানিয়ান নাগরিক লরিটি চালাচ্ছিলেন। সীমান্তরক্ষীরা এক পর্যায়ে কার্গো বগিতে লুকিয়ে রাখা ২১ জন বিদেশি নাগরিককে খুঁজে পান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সময় পুলিশ নিশ্চিত হয়েছে, তাদের সবাই বাংলাদেশি নাগরিক।

 

আরেকটি অভিযান পরিচালিত হয় দেশটির মাইকেল ভ্যালিতে। ওই সময় স্থানীয় সীমান্তরক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার দূরে ৩ জনকে হেঁটে যেতে দেখার পর জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে ওই ব্যক্তিরা বলেন তারা ভারত ও পাকিস্তানের নাগরিক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031