যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় দুর্ঘটনায় ৪৩ গাড়ি

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

যু্ক্তরাষ্ট্রের চিজাপিক বে ব্রিজে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই দুর্ঘটনায় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে অন্তত ৪০টি গাড়ি। পুলিশ জানায়, কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় গাড়িগুলো একটির সঙ্গে আরেকটি ধাক্কা লাগে।

 

 

ম্যারিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, চেইন রিঅ্যাকশনের মতো ২৩টি গাড়ি একের পর এক ধাক্কা খেতে থাকে। এরপর আরও ২০টি গাড়ি ধাক্কা খায়।

 

 

কর্মকর্তারা জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ছাড়াও আরও ১১ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

 

 

 

দুর্ঘটনার পর অনেকক্ষণ রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে কুয়াশা কমলে ও রাস্তা পরিস্কার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031