যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি হুথির

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি হুথির

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ইয়েমেনের ৩৬টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

 

 

আজ রবিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুথিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে ৩৬টি হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

 

 

শনিবার রাতের ওই হামলায় হুথিদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে। তবে কোনো হতাহতের কথা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, মার্কিন এই হামলার ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

 

 

 

গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031