রাফাহ শহরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫২

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ভারী বোমাবর্ষণে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার ভোররাতে এ হামলা চালানো হয়।

 

 

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

 

 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ঘরবাড়ি হারানো প্রায় ২৪ লাখ লোকের বেশিরভাগই এখন অবস্থান করছে রাফাহ শহরে। সেখানেই আজ ভোররাতে ইসরায়েলি হামলার পর শহরটির বিভিন্ন এলাকা থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখা যায়। রাফাহর ১৪টি বাড়ি এবং তিনটি মসজিদে এই বিমান হামলাচালানো হয়।

 

 

এদিকে হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আজ ভোররাতে তারা গাজার দক্ষিণাঞ্চল ও সাবুরা এলাকায় ‘সন্ত্রাসী’ অবস্থানে সিরিজ হামলা চালিয়েছে।

 

 

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতোমধ্যে তার দেশের সেনাবাহিনীকে রাফাহ শহরে স্থল আক্রমণের জন্য সবধরনের প্রস্তুতি নিতে বলেছেন।

 

 

গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েলে যুদ্ধের পর রাফাহ হলো একমাত্র জনাকীর্ণ শহর যেখানে ইসরায়েলের সেনাবাহিনী এতোদিন প্রবেশ করতে পারেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031