ভারতে নামাজ পড়াকে কেন্দ্র করে হোস্টেলে হামলা, আহত ৫

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

ভারতে নামাজ পড়াকে কেন্দ্র করে হোস্টেলে হামলা, আহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ভারতের গুজরাট হোস্টেলের ভেতরে নামাজ পড়াকে কেন্দ্র করে বিদেশি শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

 

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে গুজরাট বিশ্ববিদ্যালয় হোস্টেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আফগানিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকান দেশগুলোর পাঁচজন শিক্ষার্থী আহত হন। অভিযোগ রয়েছে, হোস্টেলের ভেতরে নামাজ পড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

 

 

 

প্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাঙ্ঘাবি শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত করা হয়।

 

 

 

শিক্ষার্থীরার জানান, আহমেদাবাদের ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কোনো মসজিদ নেই। তাই তারা হোস্টেলের ভেতরই তারাবির নামাজ আদায় করতে থাকেন। এমন সময় লাঠি ও ছুরি হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তাদের রুমেও ভাঙচুর চালানো হয়।

তারা বলেন, নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও তাদের থামাতে পারেনি।

 

 

 

আফগানিস্তানের এক শিক্ষার্থী জানান, দুর্বৃত্তরা স্লোগান দিয়ে হামলা চালায়। তাদের চিৎকার করে জিজ্ঞাসা করে হোস্টেলে তাদের নামাজ পড়ার অনুমতি কে দিয়েছে। ল্যাপটপ ও ফোনও ভেঙে ফেলেন তারা।

 

 

 

আহতদের একজন আফগানিস্তানের একজন তুর্কেমেনিস্তান, একজন শ্রীলঙ্কান ও দুজন আফ্রিকান দেশের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031