সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-শিফা হাসপাতালে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এসময় তাদের গুলি চালাতেও শোনা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আইডিএফ দাবি করে, তারা হাসপাতালের সীমিত এলাকায় অভিযান চালিয়েছে। তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে হামাসের সিনিয়র নেতার ওই হাসপাতালে অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযানের সময় হাসপাতালে ভীতিকর অবস্থা তৈরি হয়। ট্যাংক ও গুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেনা সদস্য হাসপাতালে ঢুকে তাণ্ডব চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েণি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।