মস্কোর কনসার্ট হলে হামলা নিয়ে যা জানা যাচ্ছে

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

মস্কোর কনসার্ট হলে হামলা নিয়ে যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে শুক্রবারের হামলা ছিলো বহু বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এখন পর্যন্ত এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

 

 

 

শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীরা যখন হামলা শুরু করে তখন সেখানে রক গ্রুপ পিকনিকের একটি কনসার্ট শুরুর প্রস্তুতি চলছিল। ভিডিওতে দেখা যায় কনসার্ট হলে ঢোকার আগে থেকেই কমপক্ষে চারজন এলোপাথাড়ি গুলি করছে। একজন নারী বলছিলেন যে যখন গুলির শব্দ শোনা যায় তখন মিলনায়তনের ভেতরে তিনিসহ অন্যরা মঞ্চের দিকে এগুচ্ছিলেন।

 

 

এক পর্যায়ে হলের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন পরে সামনের দিকে ছড়িয়ে পড়ে। এতে সাত তলা ভবনের ওপরের দুই তলার কাঁচ উড়ে যায়। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, ‘সন্ত্রাসীরা কনসার্ট হল প্রাঙ্গণে আগুন দেয়ার জন্য দাহ্য জাতীয় তরল পদার্থ ব্যবহার করেছে। সেখানে দর্শকরা ছিলো, যাদের অনেকেই আহত হয়েছে।

 

 

 

পরে হেলিকপ্টার এনে ১৬০ টন পানি দেয়া হয়েছে কিন্তু তারপরেও আগুন পুরোপুরি নেভাতে দশ ঘণ্টার মতো সময় লেগেছে।

 

 

এই সময়ের মধ্যে সন্দেহভাজনরা সরে পড়ে। পুরো হামলার ঘটনাটি ছিলো ২০ মিনিটের মতো। এতেই নিহত হয়েছে শতাধিক মানুষ এবং আহত হয়েছে আরও অনেকে। অনেকেই নিহত হন গুলিতে। আর কয়েকজনের মৃত্যু হয় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। তবে পিকনিক ব্যান্ডের সদস্যরা অক্ষত রয়েছেন।

 

প্রায় ৬ হাজার রুশ ওই ইভেন্টের জন্য কনসার্ট হল কমপ্লেক্সে ছিলেন। মৃতের সংখ্যাও ঘটনার পর ক্রমাগত বেড়েছে। শনিবার দুপুর নাগাদ মৃতের সংখ্যা ১৩৩ জন বলে নিশ্চিত করা হয়। হতাহতের যে সরকারি তালিকা সেখানে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭০ এর বেশি। ওই নারী তিন সন্তানসহ মারা গেছেন। নিহতদের পাশাপাশি অন্তত ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

হামলাকারী কারা

রাশিয়ান এমপি অ্যালেক্সান্ডার খিনশটেইন বলেছেন হামলাকারীরা একটি সাদা রংয়ের রেনল্ট গাড়িতে করে পালিয়ে যায়। তিনি জানান, পুলিশ ব্রিয়নস্ক অঞ্চলে গাড়িটি থামাবার চেষ্টা করেছিলো, যেটি মস্কো থেকে ৩৪০ কিলোমিটার দূরে। সেখান থেকে দুজনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যায়।

 

 

গোলাগুলি শুরুর ১৪ ঘণ্টা পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ১১ জনকে আটক করার কথা ঘোষণা করে, যাদের মধ্যে ‘চার জন সরাসরি জড়িত’। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা বিদেশি নাগরিক।

 

 

শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস বলেছে তারাই এ হামলা চালিয়েছে। শনিবার মুখে মাস্ক পরিহিত চার হামলাকারীর ছবি তারা প্রকাশ করা করে।তবে রুশ কর্তৃপক্ষ এ দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031